Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 

ওয়ার্কশপ / কর্মশালা
কর্মশালার বিস্তারিত
তারিখ : মে ১৮, ২০২৬  |  সোমবার

স্থান : Multipurpose Hall, BSEC, Securities Commission Bhaban, Agargaon Administrative Area, Dhaka

শিরোনাম : এসএমই উদ্যোক্তা বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য বিএসইসি ও এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে “Training on Capital Raising by Public Offer for SME Entrepreneurs” বিষয়ক যৌথ প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে।

বিস্তারিত : বিগত ১৮ ও ১৯ মে, ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্ত ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী “Training on Capital Raising by Public Offer for SME Entrepreneurs” বিষয়ক যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষণার্থীর মধ্যে এসএমই ফাউন্ডেশনের ৬জন কর্মকর্তা, এসএমই উদ্যোক্তা ২৮জন (বিশেষত নারী উদ্যোক্তা) এবং কমিশনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ও সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সজেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুখ। স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান এবং পরিচলনা পর্ষদের ম্যানেজিং পার্টনার, খালিদ মাহমুদ খান। মূলত কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে পুঁজি উত্তোলনের বিষয়ে বাস্তব ধারণা অর্জন করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব ধারণা অর্জন করে ভবিষ্যতে যাতে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন সে আহ্বান জানানো হয়েছে। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মতামত গ্রহণ করা হলে তারা অবহিত করেছেন যে, তারা এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানের আলোকে অদূর ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে সম্পৃক্ত করবেন। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে কমিশনার ফারজানা লালারুখ বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাগণ অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পূঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে তাদের ব্যবসা কিভাবে বৃদ্ধি করতে পারবে এ প্রশিক্ষণ থেকে তার সুস্পষ্ট ধারণা তারা নিতে পারবেন। এ প্রশিক্ষণ কর্মশালা তাই উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি তার বক্তব্যের মাধ্যমে পার্শ্ববর্তী দেশসমূহ বিশেষ করে মালয়েশিয়ার উদাহরণ দিয়ে পুঁজিবাজারের এসএমই খাতের ভূমিকা তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত করার লক্ষ্যে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। যেমন: বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং ইস্যু ম্যানেজার। দুইদিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

নিবন্ধনের শেষ তারিখ : মে ১৯, ২০২৬  |  মঙ্গলবার


কর্মশালা নিবন্ধন শেষ হয়েছে