|
Workshops
|
Workshop Details
Date : Thursday, May 21, 2026
Location : Multipurpose Hall, BSEC, Securities Commission Bhaban, Agargaon Administrative Area, Dhaka
Title : বিনা ফি’তে পুঁজিবাজারে সম্মানিত নারী বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালা আয়োজন প্রসঙ্গে।
Details : দেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের কার্যকর অংশগ্রহণ এবং তাঁদেরকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নারী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২১ মে, ২০২৬ রোজ বৃহস্পতিবার কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৩:১৫ ঘটিকা পর্যন্ত পুঁজিবাজারে সম্মানিত নারী বিনিয়োগকারীদের জন্য একটি প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারী সহ মোট ৩৫ জন নারী উপস্থিত ছিলেন। আলোচ্য প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন কমিশনের সম্মানিত কমিশনার ফারজানা লালারুখ। কমিশনার ফারজানা লালারুখ উদ্বোধনী বক্তব্যে বলেন, মেয়েদেরও বিনিয়োগ সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। নারী সে ছাত্রী, গৃহিনী বা কোন পেশাজীবি নারী হোক তার সঞ্চয়ের একটি অংশ জেনে বুঝে সঠিক বিনিয়োগ করলে সে লাভবান হবে। কোন গুজবে কান না দিয়ে জ্ঞান ভিত্তিক সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার পুঁজি বিনিয়োগ করতে পারবেন।
অনুষ্ঠিত কর্মশালায় Fundamental of Financial Literacy, Investment Risk and Investor’s Protection ও Financial Planning বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আলোচ্য প্রোগ্রামের সমাপনী বক্তব্য প্রদান ও সনদ বিতরণ করেন কমিশনের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুদ্দিন, সিএফএ।
Last date of participation : Thursday, May 21, 2026
Workshop registration closed
|

|